সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি আবদুল মালেক (৫৫) গত মঙ্গলবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। কারাগার সূত্র জানায়, বেগমগঞ্জ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মালেক দীর্ঘদিন ধরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের কৃষ্ণরামপুরে। যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম বলেন, মালেক কী রোগে ভুগছিলেন তা তিনি জানেন না।