সাজাপ্রাপ্ত আসািম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ধলাই হাওর এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে বাবুল মিয়া (৩২) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুলের বাড়ি ধলাই হাওর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনের গাছ চুরির মামলায় আদালত বাবুলকে ছয় মাসের সাজা দেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস জানান, বাবুলকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।