সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সাখাওয়াত হোসেন (৬৪) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাখাওয়াত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত চারু প্রামাণিকের ছেলে।

কারারক্ষক হুমায়ূন কবীর জানান, সাখাওয়াত হোসেনকে একটি হত্যা মামলায় ২০০২ সালে কারাগারে পাঠানো হয়। ২০০৪ সালে মামলার রায়ে তাঁর যাবজ্জীবন সাজা হয়। শুক্রবার ভোরে তাঁর বুকের ব্যথা উঠলে তাৎক্ষণিক তাঁকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।