সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসা থেকে জাহাঙ্গীর হোসেন (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে জানান, ১৯৯৬ সালে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হন জাহাঙ্গীর। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। ২০০৯ সালের ৩০ জুন ওই অস্ত্র মামলায় জাহাঙ্গীরকে ১৯ বছরের কারাদণ্ড দেন আদালত। এত দিন তাঁকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল জাহাঙ্গীরকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে।