প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ডাকাতির মামলায় ১০ বছর সাজা হওয়া পলাতক আসামি মো. জসিম উদ্দিন ওরফে মাহবুবুল আলমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জসিম উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনছারুল হক বলেন, ২০০৬ সালের একটি ডাকাতির মামলায় জসিম উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ঘটনায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁর ১০ বছরের সাজা হয়েছে।