প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. শফিকুর রহমান ওরফে শফি (৫০)। গতকাল শনিবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা এলাকায়। সাতকানিয়া থানার এএসআই মো. আনসারুল হক বলেন, গত বছর একটি চুরির মামলায় শফিকুর রহমানকে এক বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর শফিকুর রহমান এলাকায় এসেছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।