সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় জানে আলম ওরফে জনা (৩২) নামের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০০৪ সালে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির কর্মী মো. সোহাগ খুন হন। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। ২০১২ সালে আদালত ১৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। আসামি আলম ওরফে জনা এত দিন পলাতক ছিলেন। তিনি উপজেলার পূর্ব চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর সাজাপ্রাপ্ত আসামি জানে আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।