সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ী মরিয়ম বেওয়াকে (৪৫) গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের দর্শনা ঘাঘটপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে নগরের দর্শনা ঘাঘটপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১০ সালের ৬ নভেম্বর মাদকদ্রব্য আইনে পুলিশের দায়ের করা মামলায় রংপুরের যুগ্ম দায়রা জজ আদালত মরিয়মকে তিন বছরের সাজা দেন। এ রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি নগরের দর্শনা এলাকায়।