সাজার রায় শুনে এজলাস লক্ষ্য করে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে অস্ত্র মামলায় সাজার রায় শুনে বিচারকের এজলাস লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আলাউদ্দিন (২২) নামের এক আসামি। গতকাল সোমবার সকালে তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।মামলা সূত্রে জানা গেছে, হাতিয়া থানার ২০০৮ সালের একটি অস্ত্র মামলার রায়ে গতকাল সকাল সোয়া ১০টার দিকে আসামি আলাউদ্দিনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান। রায় ঘোষণার পর কাঠগড়া থেকে নামানোর সময় আসামি আলাউদ্দিন বিচারকের এজলাস লক্ষ্য করে তাঁর জুতা নিক্ষেপ করেন। এ সময় তাঁকে নিবৃত্ত করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন।বিচারক কাজী আবদুল হান্নান আদালতের সঙ্গে আসামির অসৌজন্যমূলক আচরণের কথা নিশ্চিত করে বলেন, তিনি এযাবৎ এ ধরনের মামলায় অনেক আসামিকে সাজা দিলেও কখনো কোনো আসামির এ রকম আচরণ চোখে পড়েনি।