প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানায় বিদ্রোহের ঘটনায় এক সাজার রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়।এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এর ওপর শুনানি শুরু হয়েছে। আজ সোমবার আবার শুনানি হবে।