সাজিদ সভাপতি গাওহর সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ছাত্র পরিষদের নির্বাচনে সাজিদ-গাওহর পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে। এতে মো. সাজিদ হোসেন চৌধুরী সভাপতি ও মো. আলী গাওহর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গত শনিবার রাজধানীর পান্থপথে সিএ একাডেমিক ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হন মো. সাজেদুল হক ভূইয়া, শাহিন আহমেদ ও আবু সায়েম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে মো. আলতাফ হোসেন ও মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. খলিলুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক পদে মো. কামাল হোসাইন, প্রচার সম্পাদক পদে রফিকুল সরকার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে তানভীর আহমেদ এবং ক্রীড়া সম্পাদক পদে মো. রিয়াজ আহমেদ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।