সাজেকে বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ব্যাটালিয়নের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার মারিশ্যায় বিজিবির প্রশিক্ষণ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ নতুন ৫৪ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্তের অপরাধ দমনের চেষ্টা চলছে।
বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ বলেন, পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত বিজিবির সার্বক্ষণিক নজরে আনতে কাজ চলছে।
৫৪ বিজিবি ব্যাটালিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিজিবির মহাপরিচালক।