সাজেদা চৌধুরী আ.লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আজ সোমবার বিকেলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে গতকাল রোববার রাত সাড়ে নয়টায় ঢাকা ছেড়েছেন। তাই সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করবেন। এতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা আছে।