সাজেদার দুর্নীতির মামলা বাতিল
‘মিথ্যা তথ্য’ দিয়ে গুলশানে প্লট নেওয়ার অভিযোগে জোট আমলে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে করা মামলাটি বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতে সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।এ ব্যাপারে খুরশীদ আলম খান প্রথম আলোকে জানান, আদালত মামলাটি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। আপিলের প্রশ্নে তিনি বলেন, বিষয়টি দুদককে অবহিত করা হবে। দুদক এ বিষয়ে পরবর্তী সিন্ধান্ত নেবে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হওয়া উচিত বলে মনে করেন তিনি।প্রায় সাত বছর পর চলতি বছরের ১৮ মার্চ থেকে হাইকোর্টে রুল শুনানি শুরু হয়। ২৩ মার্চ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে আদালত রায় দেওয়া শুরু করেন।