প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল থানার হোসনাবাদ গ্রামের স্কুলছাত্র সাজেদুল ইসলাম মোনিম (১৪) গত ২৯ আগস্ট থেকে নিখোঁজ। ওই দিন সকালে সে স্কুলে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি। ছেলেটির গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। তার মাথার চুল ছোট, পরনে ছিল কালো ফুলপ্যান্ট এবং সবুজ-সাদা-কালো শার্ট। এ ব্যাপারে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পরিবারের সদস্য। বিজ্ঞপ্তি।