সাজেদুলের চিকিৎসায় এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মো. সাজেদুল হক ওরফে বাবুল (৪৩)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির স্বল্প বেতন দিয়ে মোটামুটি চলছিল স্ত্রী ও তিন ছেলের সংসার। সাত মাস আগে অসুস্থ হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সাজেদুলের হূদপিণ্ড ও ফুসফুসে পানি জমেছে। সামান্য সহায় সম্বল বিক্রি ও স্বজনদের সহযোগিতায় চলছে তাঁর চিকিৎসা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা জানিয়েছেন, সাজেদুলকে সুস্থ করতে হলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে হবে। এ জন্য অন্তত ১০ লাখ টাকা লাগবে। কিন্তু দরিদ্র সাজেদুলের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন সাজেদুল। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাজেদুল হক বাবুল, সঞ্চয়ী হিসাব নম্বর: ৮৯৮২, সোনালী ব্যাংক লিমিটেড, রুহিতপুর শাখা, কেরানীগঞ্জ, ঢাকা। বিজ্ঞপ্তি।