সাজ্জাদ শরিফের অনুবাদে প্রাণ পেয়েছে লোরকার কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার কবিতায় যে গীতিময়তা ও প্রাণস্পন্দন আছে, তার অনেকটুকুই হারিয়ে যায় অনুবাদে। অশ্রু ও রক্তের গাথা কাব্যগ্রন্থে সেটা ঘটেনি। অনুবাদক সাজ্জাদ শরিফ লোরকার সমগ্র সৃষ্টিকর্ম থেকে বাছাই করা কবিতার সন্নিবেশ ঘটিয়েছেন এই বইতে। অনুবাদ সত্ত্বেও কবিতার মূল রস আস্বাদন করা গেছে।গতকাল শনিবার চট্টগ্রামের বাতিঘর গ্রন্থবিপণিতে আয়োজিত ‘সাজ্জাদ শরিফ: অনুবাদ ও কবিতা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।কবি ওমর কায়সারের সঞ্চালনায় সাজ্জাদ শরিফ ছাড়াও আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুজিব রাহমান ও চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির প্রভাষক মো. সাইফুর রহমান।সন্ধ্যায় আরম্ভ হওয়া আলোচনা অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক সংগীত পরিবেশন করেন সৃষ্টি বড়ুয়া।আলোচনা শুরুর আগে সাজ্জাদ শরিফ স্বরচিত ও অনূদিত কবিতা পাঠ করে শোনান।মো. সাইফুর রহমান ও মুজিব রাহমান লোরকার কবিতার অনুবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্য দিতে গিয়ে কবি আবুল মোমেন বলেন, লোরকার কবিতা পড়তে হবে তাঁর সময়কাল গত শতকের বিশ থেকে ত্রিশের দশককে মাথায় রেখে। প্রথম মহাযুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে তিনি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে কবিতায় চিত্রিত করেছেন। সাজ্জাদ শরিফ বলেন, অনুবাদে অনেক কিছুই হারিয়ে যায়। তবু অশ্রু ও রক্তের গাথায় চেষ্টা করা হয়েছে লোরকার সামগ্রিক কাজের সঙ্গে পাঠকের যোগাযোগ ঘটিয়ে দিতে। আলোচনা পর্ব শেষে পাঠকের প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ।