সাজ্জাদকে বাঁচাতে দুই লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাগ-মারা গ্রামের মৃত আবু আহমদের চার বছরের শিশু সাজ্জাদ হোসেন। হূৎপিণ্ডের গুরুতর সমস্যার কারণে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (ব্লক-ডি, কক্ষ-৪১৫, সিট-০৬) ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, সাজ্জাদকে বাঁচাতে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য দুই লাখ টাকা ব্যয় হবে। সাজ্জাদের বাবা কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার অসহায় মা একমাত্র সন্তান সাজ্জাদকে বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। সন্তানকে বাঁচাতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠনোর ঠিকানা: সরাসরি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল অথবা মোশতাক আহমেদ, হিসাব নম্বর: ২০২৬২৩৫, সোনালী ব্যাংক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা, গাজীপুর। বিজ্ঞপ্তি।