সাটুরিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর অগ্নিসংযোগ-অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে চলতি বছর থেকে স্নাতক (সমঞ্চান) কোর্সের কার্যক্রম চালুর দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর করেন।

পরে সাটুরিয়া-গোপালপুর সড়কে কাঠের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। কলেজের সহকারী কর্মকর্তা আবদুল হান্নান জানান, গত বছর দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজসহ দেশের ৩২টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু করার অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না পাওয়ায় তা চালু হয়নি। কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম বলেন, স্নাতক (সম্মান) কোর্স খোলার জন্য কলেজে পর্যাপ্ত শিক্ষক, অবকাঠামো ও গ্রন্থাগার সুবিধা থাকতে হবে। আটটি বিষয়ে কোর্স চালুর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকায় কোর্স চালু করা যাচ্ছে না। শিক্ষার্থীদের দাবি পূরণে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।