সাটুরিয়ায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রাম থেকে গতকাল রোববার অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপালপুর গ্রামের রাজৈরচরে বালুর ভেতর থেকে একটি কুকুর গতকাল দুপুরে ওই নারীর লাশ টেনে বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ বেলা তিনটার দিকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শমসের আলী বলেন, লাশের গলা থেকে পেট পর্যন্ত কাটা এবং সেলাইয়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো দুর্ঘটনায় নিহত হওয়ার পর ওই নারীর লাশের ময়নাতদন্ত করা হয়। এরপর লাশটি ওই স্থানে রাখা হয়।