সাটুরিয়ায় অটোরিকশার ধাক্কায় নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় জুলেখা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। দরগ্রাম-সাটুরিয়া সড়কের দরগ্রাম বাজার এলাকায় জুলেখাকে ওই অটোরিকশাটি গতকাল সোমবার সকালে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।নিহত জুলেখা বেগমের বাড়ি উপজেলার দরগ্রাম ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে, স্বামীর নাম আফাজ উদ্দিন।