সাটুরিয়ায় গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে গনণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছে অপর একজন। নিহত ডাকাতের নাম চঞ্চল (২২)।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাত্রী তুলে একটি টেম্পো ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে যায়। সাড়ে পাঁচটার দিকে টেম্পোটি সাটুরিয়া-গোলরা সড়কের কামতা এলাকায় পৌঁছানোর পর সাতজনের একটি ডাকাত দল গাড়িটির গতিরোধ করে। এরপর ডাকাতেরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, মুঠোফোন সেট ও মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। এ সময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। লোকজন জয়নাল (২৩) ও চঞ্চল নামে দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ডাকাতকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে চঞ্চল মারা যায়।