সাটুরিয়ায় ট্রাকচাপায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল বুধবার দুপুরে একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ২২ বছরের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় পথচারী ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।