সাটুরিয়ায় দুই মাদ্রাসা ছাত্রকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, অপহরণকারীরা মুঠোফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।অপহূত শিক্ষার্থীরা হলো সাটুরিয়া উপজেলার মালশি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোজাহিদুল ইসলাম (১৩) ও দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোস্তফা নাজমুল (১৪)। এরা দুজনই হেফ্জ বিভাগের শিক্ষার্থী।মোজাহিদুল ইসলামের বাবা তোফাজ্জল হোসেন জানান, অপহরণকারীরা তাঁর ছেলের মুক্তির বিনিময়ে দুই লাখ টাকা দাবি করে। মোজাম্মেল হক জানান, একইভাবে তাঁর কাছেও দুই লাখ টাকা দাবি করা হয়েছে। সাটুরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সওগাতুল আলম বলেন, অপহরণকারীরা গত রোববার সন্ধ্যায় পাবনা শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি টেলিফোনের দোকান থেকে ফোন করে মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, অপহূত শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।