সাটুরিয়ায় বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের খুনিরটেক গ্রামের সুজন মিয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার, রুপার অলংকার, ২৫ হাজার টাকাসহ পাঁচটি মুঠোফোন সেট লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও সুজন মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ১২-১৪ জনের একটি সশস্ত্র দল খুনিরটেক গ্রামের সুজন মিয়ার বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিমিঞ্চ করে তাদের হাত-পা বেঁধে রাখে। এ সময় ডাকাতেরা ঘরের আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, আট ভরি রুপার অলংকার, ২৫ হাজার টাকা ও পাঁচটি মুঠোফোন সেট লুট করে পালিয়ে যায়। পরে ওই বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন।সুজন মিয়ার শ্যালক হাসান ফরাজী জানান, খবর পেয়ে গতকাল (শুক্রবার) সকালে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই বাড়িতে যান। বিষয়টি সাংবাদিকদের না জানানোর জন্য অনুরোধ করে পুলিশ। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।