সাটুরিয়ায় যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে মনোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আটটার দিকে মনোয়ার বাড়ি থেকে বের হন। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে হরগজ গ্রামের একটি পাটখেতে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।