সাটুরিয়ায় শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গত বৃহস্পতিবার এক শিশু (৫) ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ব্যবসায়ী জসিম উদ্দিন ওই শিশুকে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন পিটুনি দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করেন। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিবার ও পুলিশ জানায়, শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের একটি খেতে ছাগল আনতে যায়। এ সময় জসিম তাকে ধর্ষণ করেন।