সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া-দরগ্রাম সড়কে বাসের ধাক্কায় মো. আসাদুজ্জামান সবুজ (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই আবদুল হামিদ (২৬)।গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে ওই সড়কের কুষ্টিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সবুজ সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তেগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় তাঁরা বাড়ি করেছেন। পরিবারের সঙ্গেই সবুজ ওই বাড়িতে থাকতেন।