সাটুরিয়ায় হেরোইন ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকা থেকে গত রোববার গভীর রাতে নওশের আলম নামের এক হেরোইন ব্যবসায়ীকে ৎব-৪-এর সদস্যরা আটক করেন। গতকাল সোমবার দুপুরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। নওশের আলম ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল হক। সাটুরিয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত একটার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের পাশ থেকে নওশেরকে ৩৫ গ্রাম হেরোইনসহ আটক করেন সাভার ক্যাম্পের ৎব-৪-এর সদস্যরা। গতকাল বেলা দুইটার দিকে ৎবের সদস্যরা তাঁকে সাটুরিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, নওশেরের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।