সাড়াদান পরিকল্পনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুর্যোগ সম্পর্কে মানুষ সচেতন থাকলে মোকাবিলা সহজ হয়। নগর দুর্যোগ মোকাবিলায় তাই সাড়াদান পরিকল্পনা প্রণয়নের কোনো বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক পর্যায়েও সাড়াদান পরিকল্পনা তৈরি করা খুবই প্রয়োজন।’
বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ, অক্সফাম ও ভার্ড-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত ‘নগর দুর্যোগ সাড়াদান পরিকল্পনা’-বিষয়ক কর্মশালায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন।
‘ইকো’ নামক একটি বেসরকারি সংস্থার আর্থিক সহায়তায় গতকাল নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে এই কর্মশালা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।