সাড়ে চার কেজি গান পাউডার ও ২৬টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় গতকাল শনিবার রাতে সাড়ে চার কেজি গান পাউডার ও ২৬টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। উপজেলার নতুন কসবা এলাকা থেকে এগুলো উদ্ধার করেন র‌্যাব রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা।

রাজশাহী র‌্যাবের অপারেশন কমান্ডিং অফিসার মেজর শফিকুল ইসলাম বলেন, রাত নয়টার দিকে  ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি বাঁশঝাড়ের মধ্যে শুকনো ড্রেন থেকে ওই ককটেল ও গান পাউডার উদ্ধার করা হয়। এগুলো একটি ব্যাগে রাখা ছিল। ককটেলগুলো বিস্ফোরক নিষ্ক্রিয় দলের কাছে হস্তান্তর করা হয়েছে।