সাড়ে তিন কেজির ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে বুধবার বিকেলে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। এর দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা। ছবি: নেয়ামতউল্যাহ
মেঘনা নদীতে বুধবার বিকেলে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। এর দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা। ছবি: নেয়ামতউল্যাহ

ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজে মেঘনা নদীতে সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।

স্থানীয় ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, মেঘনা নদীতে আজ বুধবার বিকেলে উপজেলার রামনেওয়াজ এলাকার বাসিন্দা আক্তার হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। রামনেওয়াজ ঘাটে ইলিশটির দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা।

সফিকুল ইসলাম নামের ৭৬ বছর বয়সী এক জেলে বলেন, ‘‌তিরিশ বছর মাছ দোইচ্ছি। এ্যন মাছ জালে আইয়েওনো, দেইইনো।’

ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আশির দশকে আড়াই থেকে তিন কেজি ওজনের ইলিশ মাছ মাঝেমধ্যেই পাওয়া যেত।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুর রহমান সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে এত বড় ইলিশ মাছ পাওয়া বা দেখা যায়নি।