সাড়ে তিন কেজির ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছটি নিয়ে কৌতূহলী কয়েকজন l প্রথম আলো
ভোলায় মেঘনা নদীতে ধরা পড়া সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মাছটি নিয়ে কৌতূহলী কয়েকজন l প্রথম আলো

ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ এলাকার মেঘনা নদীতে গতকাল বুধবার সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, গতকাল বিকেলে মেঘনা নদীতে ওই ইলিশটি ধরেন রামনেওয়াজ বাজার এলাকার জেলে আক্তার হোসেন (৩২)।
আক্তার হোসেন মাছটি আড়তদার আলমগীর হোসেনের কাছে নিয়ে যান। তখন বাজারে উপস্থিত অনেকেই বলেন, এত বড় ইলিশ তাঁরা কখনো দেখেননি। সফিকুল ইসলাম (৭৬) নামের এক জেলে বলেন, ‘তিরিশ বছর মাছ দোইচ্ছি, এ্যান মাছ জালে আইয়েওনো, দেইইনো।’ রামনেওয়াজের ঘাটেই ইলিশটির দাম ওঠে ১২ হাজার ২০০ টাকা। ভোলা জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, আশির দশকে আড়াই কেজি থেকে তিন কেজির ইলিশ নিয়মিত পাওয়া যেত। এখন সাধারণত এত বড় ইলিশ পাওয়া যায় না বলে জানান মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুর রহমান।