সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। সকাল ১০টায় ট্রেন চলাচল শুরু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, উপজেলার আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ