সাড়ে তিন মাস পর বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতার কারণে প্রায় সাড়ে তিন মাস পর রাজশাহী বিশ্ববিদ্যায়ের বাস চলাচল শুরু হয়েছে। গতকাল বুধবার ১৬টি রুটে বাস চলাচলের মাধ্যমে দীর্ঘদিনের পরিবহন ব্যবস্থার অচলাবস্থার অবসান হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক সাইয়েদুজ্জামান জানান, বুধবার সকাল সোয়া আটটায় ও দুপুর সোয়া দুইটায় ১৬টি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস ছেড়ে গেছে। বাসগুলো নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে ফিরেছে। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল শুরু হলো। এখন প্রতিদিন সকাল সোয়া আটটা ও বেলা সোয়া দুইটায় ১৬টি রুটে বাস চলাচল করবে। পরে বাকি ১০টি রুটেও বাস চলাচল করবে।
তিনি বলেন, রাজনৈতিক সহিসংতায় শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে এত দিন ধরে বাস চলাচল বন্ধ রাখা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাস চলাচল আবার চালু করা হয়েছে।
২৬টি রুটে বিশ্ববিদ্যালয় পরিবহনের ৩৮টি বাস চলাচল করে।