সাড়ে তিন শর বেশি নারীকে সহায়তা দিল ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশনের ‘তোমার স্বপ্ন করো সত্যি’ প্রচারের অংশ হিসেবে সাড়ে তিন শর বেশি নারীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ, কারিগরি শিক্ষার জন্য অনুদান ও ব্যবসার মূলধন দেওয়া হয়েছে। গতকাল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই নারীদের সনদও দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

সারা দেশ থেকে নির্বাচিত সাড়ে তিন শর বেশি নারীকে উচ্চশিক্ষার বৃত্তি, কারিগরি প্রশিক্ষণের অনুদান ও ব্যবসা শুরুর মূলধন দিয়েছে ইউনিলিভার বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি, অনুদান ও মূলধন এবং সনদ তুলে দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বাকার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক প্রমুখ।
অনুষ্ঠানে গীতি আরা সাফিয়া চৌধুরী বলেন, ‘আমাদের মেয়েরা সব অসুবিধা ও বাধা পেরিয়ে আরও এগিয়ে যাবে। চেষ্টা করলে তারা সব করতে পারবে। এই সাহস রেখে এগিয়ে যাবে। তাদের এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা রইল।’
সেলিনা হোসেন বলেন, ‘যেসব মেয়ে নির্বাচিত হয়েছে, তারা সবাই স্বপ্ন পূরণের পথে। আমাদের মেয়েরা যেন সব থেকে বড় জায়গায় যেতে পারে, এই শুভকামনা রইল।’
রুবানা হক বলেন, এখানে যেসব মেয়ে নির্বাচিত হয়েছে, তাদের জীবনের গল্পগুলো এক একটা উপন্যাসের মতো।
পরে সাংবাদিকদের মাঝে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি নারী ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে। এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে ২০০৩ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সামাজিক উদ্যোগ ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন কাজ শুরু করে। উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে নারীকে তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এরই পথ ধরে ২০১৫ সালে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন আয়োজন করেছে ‘তোমার স্বপ্ন করো সত্যি’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের কার্যক্রম অনুসারে প্রাথমিকভাবে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং ব্যবসা শুরু করতে আগ্রহী নারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়। সেখান থেকে চূড়ান্তভাবে নির্বাচিত সাড়ে তিন শর বেশি নারীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি, কারিগরি প্রশিক্ষণের জন্য অনুদান এবং ব্যবসা শুরু করার মূলধন প্রদান করা হয়। প্রতিটি আত্মপ্রত্যয়ী এবং উদ্যমী নারীকে তাঁর স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রেরণা নিয়ে ভবিষ্যতেও সব সময় তাঁদের পাশে থাকবে বলে আশা রাখে ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন।