সাড়ে নয় ঘণ্টা পর ছেড়ে গেল এমভি আঁচল-৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে চরে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি আঁচল-৪ প্রায় সাড়ে নয় ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নদীর জোয়ার শুরু হলে লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
গজারিয়া নৌ-ফাঁড়ির পুলিশ ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, লঞ্চটি গতকাল রোববার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে ঘন কুয়াশার কারণে আজ ভোর পাঁচটার দিকে গজারিয়ায় মেঘনা নদীতে একটি চরে আটকা পড়ে। দুপুরে জোয়ার শুরু হলে পানির স্রোতের সাহায্যে লঞ্চটি চরে আটকে পড়া অবস্থা থেকে উদ্ধার পায়।