সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল বোরবার সকাল সাতটার দিকে পাঁচ হাজার ৩৭৫টি ইয়াবা বড়িসহ মোহাম্মদ শফিক (২২) নামের এক তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের এএসপি সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে উপজেলার সাবরাং বাজারে ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অবস্থান নেয়। ওই সময় সহেন্দভাজন এক ব্যক্তিকে সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় তাঁর দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে পাঁচ হাজার ৩৭৫টি ইয়াবাবড়ি পাওয়া যায়। মোহাম্মদ শফিক সাবরাং ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মো. আমির হামজার ছেলে।