জয়পুরহাটের কালাই উপজেলার বেগুন গ্রামে আস্তানায়ে চিশতিয়ার আলোচিত পাঁচ হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছরেও বিচারকাজ শুরু হয়নি। আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করলেও গ্রেপ্তার হওয়া একজন জঙ্গিনেতাকে রাষ্ট্রপক্ষ আদালতে হাজির করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মামলা থেকে জানা গেছে, আস্তানায়ে চিশতিয়ায় ২০০৩ সালের ২০ জানুয়ারি রাতে খাদেম নুরউদ্দিন, বাবুর্চি শফিউদ্দিন, মতিয়ার রহমান, আফাজউদ্দিন ও দুলাল হোসেনকে দুর্বৃত্তরা হাত, পা ও মুখ বেঁধে গলা কেটে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা সিন্দুক ভেঙে টাকা ও আস্তানার কয়েকটি সিলিং ফ্যান নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন আস্তানার সেক্রেটারি আবদুল আজিজ খান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা ও ডাকাতি মামলা করেন।
শীর্ষ জিঙ্গ হিসেবে পরিচিত আতাউর রহমান সানি ও আবদুল আওয়াল মিন্টু ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারার জবানবিন্দতে জানান, ওই খুনের সঙ্গে জামা’আতুল মুজাহিদীনের জিঙ্গ জড়িত ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি আতাউর ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর আলমের আদালতে এবং আওয়াল মহানগর হাকিম শফিক আনোয়ারের আদালতে ওই জবানবিন্দ দেন।
এ হত্যাকাণ্ডের মামলায় প্রথমে কালাই থানা পুলিশ এবং পরে সিআইডি পুলিশ তদন্ত করে প্রায় ছয় বছর পর ২০০৮ সালের ১৮ নভেম্বর ২১ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন৷ এ অভিযোগপত্র জমা দেন দিনাজপুরের সিআইডি পরিদর্শক জালাল উদ্দিন।
জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২০১২ সালের ৬ মার্চ ২১ জন আসামির মধ্যে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ ওই দিন শফিউল্লাহকে আদালতে হাজির করতে না পারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব হয়নি।
পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আগামী ধার্য তারিখ ১৩ আগস্টে শফিউল্লাহকে আদালতে হাজির করতে কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন৷ শফিউল্লাহ বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন৷
আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, একের পর এক ধার্য তারিখে রাষ্ট্রপক্ষ একজন আসামি ও সাক্ষীকে আদালতে আনতে ব্যর্থ হওয়ায় মামলার কাজ বিলম্বিত হচ্ছে। আসামিরা দিনের পর দিন আদালতে হাজিরা দিয়ে হয়রািনর শিকার হচ্ছেন।