সাড়ে ১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

‘নাশকতা’র কারণে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে নেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে দুর্ঘটনার প্রায় সাড়ে ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে আজ ভোররাতে লাইনের পেন্ডল ক্লিপ খুলে নেয় দুর্বৃত্তরা। এতে ভোররাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব গোভানিয়া এলাকায় ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
ট্রেন চলাচলের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি দুটিকে সরিয়ে নেওয়ার পর লাইন মেরামত করা হয়। এরপর বিকেল সোয়া চারটার দিকে চট্টগ্রাম থেকে ‘তূর্ণা নিশিথা এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
‘নাশকতায়’ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন বন্ধ
আরও জানতে পড়ুন: