সাত আইনজীবীর স্মরণে ফুল কোর্ট রেফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালতে গত এক বছরে মৃত্যুবরণকারী সাত আইনজীবীর স্মরণে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ কারণে গতকাল কোনো মামলার শুনানি হয়নি। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘গত এক বছরে মৃত্যুবরণকারী সাতজন আইনজীবীর স্মরণে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফার সভাপতিত্বে তাঁর এজলাসে ফুল কোর্ট রেফারেন্স হয়েছে।