সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখায় ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে ব্যাংকটির প্রধান শাখার দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং পাঁচ সহকারী মহাব্যবস্থাপককে (এজিএম) গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই সাত কর্মকর্তা হলেন ডিজিএম মো. আখতারুল আলম ও মো. আবুল কাশেম এবং পাঁচ এজিএম মো. শামছুল হুদা, সিরাজুল ইসলাম, শিল্পঋণ বিভাগের মো. আবদুস ছাত্তার, মো. আজিজুল কবির ও মো. সালাউদ্দিন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
ডিবির সাবেক ডিসি নজরুলকে জিজ্ঞাসাবাদ
কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক উপকমিশনার (ডিসি) মোল্যা নজরুল ইসলামকে গতকাল দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুপুর থেকে দুদকের উপপরিচালক নাসিম আনোয়ার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। মোল্যা নজরুল বর্তমানে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে সংযুক্ত।