সাত খুন মামলার পিপিকে প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সরকারি কৌঁসুলিকে (পিপি) প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। একই সঙ্গে তিনি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন।
ইউনূছ আলী গতকাল বুধবার রেজিস্টার্ড ডাকে আইনসচিব ও সলিসিটর বরাবর এ আইনি নোটিশ পাঠান। ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ইউনূছ আলী বলেন, সংবিধান অনুসারে আদালতে বিচারপ্রক্রিয়া প্রকাশ্য ও উন্মুক্ত। কিন্তু ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে সাত খুনের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আদালতকক্ষ থেকে পিপি সাংবাদিকদের বের করে দেন। এ কাজ সংবিধানপরিপন্থী হওয়ায় তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।