সাত খুনের সুষ্ঠু বিচার নিয়ে সংশয়ে রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নারায়ণগঞ্জে সাত খুনের সুষ্ঠু বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, র‌্যাবের অভিযুক্ত দুই সাবেক সদস্যকে গ্রেপ্তারে যে গড়িমসি ও দীর্ঘসূত্রতা হয়েছে, তাতে সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ থাকা অমূলক নয়।
আজ শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।
রিজভী অভিযোগ করেন, বিএনপিকে বিলুপ্ত করতে সরকার র‌্যাবকে ব্যবহার করছে। তিনি বলেন, ‘র‌্যাবকে যদি জীবননাশের কর্মকাণ্ডে যুক্ত করা না হতো, বিরোধী দলের অস্তিত্ব নিশ্চিহ্ন করতে লাকসামের সাবেক সাংসদ হিরু এবং বিএনপির নেতা হুমায়ুনকে গুম করার দায়িত্ব না পেত, তা হলে হয়তো নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ঘটত না।’
রিজভী বলেন, এখন সব খানে ভীতি ছড়িয়ে পড়েছে। পাশ দিয়ে কোনো মাইক্রোবাস গেলেই ভয়ের সঞ্চার হয়।