সাত ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় গতকাল বুধবার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, কর্তৃপক্ষ দুর্ঘটনার আশঙ্কায় বুধবার ভোররাত চারটা থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করে দেয়। এর আগে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ভাষাসৈনিক ডা. গোলাম মওলা, শাহ মখদুম, কাবেরী, শাপলা-শালুক ও বনলতা নামে ছয়টি ফেরি দৌলতদিয়া আসার পথে মাঝনদীতে আটকা পড়ে।