সাত চালকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় সাতজন গাড়িচালককে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লাইসেন্স না থাকায় মো. নুরউদ্দিন, মো. সুমন, মাইনুদ্দিন, জহিরুল ইসলাম এবং মো. এরশাদকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। যত্রতত্র গাড়ি রাখায় মো. সাইফুল নামে আরেক চালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এঁরা কনটেইনার ও পণ্যবাহী যানবাহনের চালক।