সাত চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাসুদেব গাঙ্গুলী ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শাহনেওয়াজ ১২ ফেব্রুয়ারি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একই উপজলার বোয়ালিয়া, কুশুরা, গাংগুটিয়া ও বেলিশ্বর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনের সময় সাতজন চিকিৎসক কর্মস্থলে উপস্থিত ছিলেন না।
ওই দুই কর্মকর্তারা অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রী সাতজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে গত মাসে ১১ জন চিকিৎসককে বরখাস্ত করে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি।