সাত চিকিৎসককে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালের পরিচালক মু. কামরুল হাসান সেলিম তাঁদের কর্মস্থলে না পেয়ে এ নোটিশ দেন।
এই সাত চিকিৎসক হলেন রক্ত পরিসঞ্চালনকেন্দ্রের ক্লিনিক্যাল প্যাথলজিস্ট মলয় কৃষ্ণ বড়াল, প্যাথলজি বিভাগের ওয়াহিদুজ্জামান, অজয় কুমার বিশ্বাস, হৃদ্রোগ বিভাগের আব্দুল মান্নান, রেডিওলজি বিভাগের হাওয়া আক্তার, বর্ণালী দেবনাথ ও শিরিন সাবিহা।