সাত চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেয়ালে পোস্টার সাঁটানো, ভোটারদের নিয়ে মিছিল ও তোরণ নির্মাণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে সাত চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধ ও গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মামুন সরদার ওই দণ্ডাদেশ দেন। চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যেককে পাঁচ হাজার করে এবং সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের দুই থেকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
দণ্ড পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন ছলিমাবাদ ইউপিতে আওয়ামী লীগের আবদুল মতিন, স্বতন্ত্র প্রার্থী মো. এরশাদ আলী, তেজখালী ইউপিতে আওয়ামী লীগের তাজুল ইসলাম ও বিএনপির আবদুর রাজ্জাক, দরিকান্দি ইউপিতে বিএনপির আবদুল করিম, আওয়ামী লীগের সফিকুল ইসলাম এবং ফরদাবাদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহাম্মেদ।
দণ্ড পাওয়া সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা হলেন পাহাড়িয়াকান্দির শিল্পী আক্তার ও রহিমা বেগম; দরিকান্দির শিরিন আক্তার; ছলিমাবাদের ডলি আক্তার, হামিদা বেগম ও আনু বেগম।