সাত জাহাজের মাস্টারকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী দূষণের দায়ে সাতটি জাহাজের মাস্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জাহাজ সাতটি হলো এফভি ক্রিস্টাল-১, এফভি সিলভার সি ওয়ান, এফভি মেহরীজ, এফভি জারান, এফভি নিশু, ওটি সেভেন সি মার্ক-২ ও এফভি সি লাইন-৩। এই সাত জাহাজের মাস্টারকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।